বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ৫ হাজারের বেশি, আক্রান্ত ছাড়ালো ১১ হাজার

কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ৫ হাজারের বেশি, আক্রান্ত ছাড়ালো ১১ হাজার

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভয়াবহ রূপ ধারণ করেছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব। বুধবার দেশটির সরকার জানায়, কঙ্গোতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১১ হাজার অতিক্রম করেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,০৪২ জনে এবং এতে প্রাণ হারিয়েছেন ৫,৩৮৭ জন। যা মোট আক্রান্তের প্রায় অর্ধেক। চলতি মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ২৬টি প্রদেশের মধ্যে ৮টিতে ছড়িয়ে পড়েছে চিকিৎসাহীন এই ভাইরাস।সশস্ত্র সংঘাত, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা, দুর্বল সড়কযোগাযোগ এবং ভুল তথ্যের কারণে স্থানীয়দের আক্রমণ এসবের মধ্যে মহামারি নিয়ন্ত্রণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে কর্তৃপক্ষ। প্রধান দুটি উপদ্রুত এলাকা ইতুরি ও উত্তর কিভুতে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্ন সেবা দিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। কঙ্গোর সীমানা পেরিয়ে উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়াসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটি নিয়ন্ত্রণে দ্রুত ও জোরদার পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream