আজ মিষ্টি মেয়ে শ্রাবন্তীর জন্মদিন
আজ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন । ভারতীয় বাংলা চলচ্চিত্রের বেশ পরিচিত মুখ তিনি। দারুণ অভিনয় দিয়ে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও অনেক অনুরাগী তৈরি করেছেন শ্রাবন্তী।১৯৯৭ সালে পরিচালক স্বপন সাহার ‘মায়ার বাঁধন’ চলচ্চিত্রে মাত্র শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন তিনি। তবে প্রধান চরিত্র বা নায়িকা হিসেবে তাঁর বড় সাফল্য আসে ২০০৩ সালে। ওই বছর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন শ্রাবন্তী।এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর অভিনীত ‘ভালবাসা ভালবাসা’, ‘ওয়ান্টেড’, ‘ফাইটার’, ‘জোশ’, ‘আওয়ারা’র মতো ছবিগুলো বেশ নাম কুড়িয়েছে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টলিউডের অন্যতম শীর্ষ তারকা হিসেবে।