শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী

বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। জুরেজ আবদুল্লাহ বলেন, সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপরই তাঁকে দ্রুততার সঙ্গে সিলেট নগরে নিয়ে আসা হয়। এ সময় মন্ত্রীকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জুরেজ আবদুল্লাহ আরও জানান, বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তিনি হাসপাতালেই পূর্ণ বিশ্রামে রয়েছেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream