শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

সারা দেশে নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগও দাবি করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা অংশ নেন।সমাবেশ থেকে সাম্প্রতিক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন সংগঠনটির নেতারা। সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের জীবন অতিষ্ঠ করেছে। তাঁর অভিযোগ, দলটি ভারতের স্বার্থে কাজ করেছে এবং পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের সহিংসতা, ২০১৪ সালের নির্বাচন, গুম ও খুনসহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত। আবু বাকের মজুমদার আরও বলেন, আওয়ামী লীগ আবরার ফাহাদ হত্যা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য দায়ী। ২০২৪ সালের জুলাই-আগস্টের পরও একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেন তিনি। ভোটব্যাংকের হিসাব থেকে দলটি আওয়ামী লীগের সঙ্গে আপস করেছে বলেও দাবি করেন আবু বাকের। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাঁর অভিযোগ, জুলাই-আগস্টের পর ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের মামলাগুলো দুর্বল করা হয়েছে এবং আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। এ কারণেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সমালোচনা করে আবু বাকের মজুমদার বলেন, জাতীয় সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সঠিক তথ্যের ঘাটতি রয়েছে। তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই এখন পর্যন্ত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। দিনের বেলায় ক্যাম্পাসে হামলার ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি। আবু বাকের মজুমদার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা তাঁকে সঠিক তথ্য দিতে পারছে না। সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি। সমাবেশে জাতীয় ছাত্র-শক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, সারা দেশে বোমাবাজি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর আহ্বানও জানান। জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, গত তিন থেকে চার দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে তাঁরা মনে করছেন। এসব ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সমাবেশ থেকে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, হামলা এবং হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার; ক্যাম্পাসসহ সারা দেশে নাশকতা ও সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

চট্টগ্রামে নওফেলের বাসভবনে ফের অগ্নিসংযোগের চেষ্টা

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার পর ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একটি বাড়ির চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়িটি সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পারিবারিক বাসভবন।বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার মেয়র গলি এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার পর ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু ছুড়ে মারে। এতে আগুন ধরে গেলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।ঘটনার পর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, এটি শুধু একটি পরিবারের বাসভবনের ওপর হামলা নয়, বরং পরিবারের নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।ঘটনাস্থল পরিদর্শন শেষে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আগুনের ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থ দফার হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম হামলার অভিযোগ ওঠে। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে বাসভবনটিতে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

চট্টগ্রামে নওফেলের বাসভবনে ফের অগ্নিসংযোগের চেষ্টা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream