শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন ওরফে সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শাওন ওরফে সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শাহ আলমের ছেলে।র‍্যাব জানায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দেশীয় তৈরি গুলিভর্তি পেনগান কেনাবেচার খবর পেয়ে র‍্যাবের মগবাজার সিপিসি-২, এসআরবি-৩-এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ইসাক রহমান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি পেনগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাওন ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।পরে গ্রেপ্তার শাওন ওরফে সাব্বিরকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream