শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রাজাপুরে দোকান ও গোডাউন পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

রাজাপুরে দোকান ও গোডাউন পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠির রাজাপুরে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান রিপন। রাত ৩টা ১০ মিনিটের দিকে স্ট্যান্ডের লোকজন ফোন করে জানান, তাঁর দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দৌড়ে এসে তিনি দেখেন দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।রিপন সিকদার জানান, দোকানে নগদ ও বিকাশে প্রায় ১ লাখ টাকা ছিল। এ ছাড়া ৫০ বস্তা চাল, চিনি, গোডাউনে তেলসহ মুদি মনোহারি মালামাল ও দুটি ফ্রিজ ছিল। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।তিনি বলেন, ‘দোকানে অটো সার্কিট দেওয়া ছিল। বিদ্যুৎ থেকে আগুন লাগেনি। রাতের আঁধারে কে বা কারা আগুন দিয়েছে, আমি দেখিনি। আমার সব শেষ হয়ে গেছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।’এ বিষয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায়এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream