শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কুবিতে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের নিন্দা

কুবিতে ককটেল বিস্ফোরণে ছাত্রশিবিরের নিন্দা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ দুইজন আহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক কায়েছুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।এ ব্যাপারে কুবি ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মতো গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে একজন শিক্ষার্থী ও একজন সাধারণ নাগরিকের আহত হওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না । বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে।'তার মতে, 'কয়েকদিন আগে বাসে আগুন দেয়ার ঘটনায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন, ফলে আজকে ককটেল বিস্ফোরণের মতো দুঃসাহস দেখিয়েছে সন্ত্রাসী লীগ।'উল্লেখ্য, আজ সন্ধ্যা সাতটার দিকে প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ একজন অটোরিকশাচালক আহত হন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেও অপরাধী শনাক্ত করা যায়নি। তবে প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি পুলিশকে জানিয়েছে। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream