বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাঘাবাড়ির ঘি ও বম্বে সুইটসের ৫ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বাঘাবাড়ির ঘি ও বম্বে সুইটসের ৫ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড (বিডিএস) পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা এবং বাঘাবাড়িসহ বিভিন্ন ব্র্যান্ডের ঘি ও বাটার অয়েলসহ মোট ১০টি নিম্নমানের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএসটিআই ভোক্তাদের এসব পণ্য ক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

পরীক্ষায় দেখা যায়, বাঘাবাড়ির ‘ঘি’তে কোনো মিল্কফ্যাট নেই; পাম অলিন ও বনস্পতি দিয়ে তা তৈরি হচ্ছিল। এছাড়া বম্বে সুইটসের মসলাগুলোতে অতিরিক্ত অ্যাশ ও লবণের উপস্থিতি পাওয়া গেছে।

নিষিদ্ধ ও মানহীন পণ্যের তালিকা:

বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেড

কারী পাউডার হাঁসের মাংসের মসলা (ব্যাচ: ১৪১২২৪)

তেহারি মসলা (ব্যাচ: ১৪০২২৬)

কালাভুনা মসলা (ব্যাচ: ২৬০৯২৭)

গরুর মাংসের মসলা (ব্যাচ: এ)

মাছের মসলা (ব্যাচ: এ)

ঘি ও বাটার অয়েল

বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানি: ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি (উৎপাদন: ০১.০৭.২০২৬, মেয়াদ: ৩০.০৭.২০২৮)

কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস: ‘অরুন বাঘাবাড়ী’ ব্র্যান্ডের ঘি (উৎপাদন: ১৭.০৭.২০২৬, মেয়াদ: ২৪.১২.২০২৭)

মেসার্স মামুন ফুড প্রোডাক্ট: ‘নিউ রাঁধুনী’ ব্র্যান্ডের ঘি (উৎপাদন: ১৫.০৪.২০২৫, মেয়াদ: ১৪.০৪.২০২৭)

মেসার্স মামুন ফুড প্রোডাক্ট: ‘সিটি’ ব্র্যান্ডের ঘি (উৎপাদন: ১০.০১.২০২৬, মেয়াদ: ১০.১২.২০২৮)

এলডার্স ফুড প্রোডাক্টস: ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েল (ব্যাচ: ০২২০২৬)

এসব ঘি ও বাটার অয়েলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু ও পলেন্সকে ভ্যালু নির্ধারিত সীমার বাইরে পাওয়া গেছে।

বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক জানান, ভেজাল রুখতে ও মান নিয়ন্ত্রণে সংস্থার কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

পণ্য ক্রয়ের আগে ক্রেতাসাধারণকে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পণ্যের উপাদান এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন বিএসটিআইয়ের মহাপরিচালক। একইসঙ্গে কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা অথবা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থাকলে তা দ্রুত বিএসটিআইকে হটলাইন ১৬১১৯-এ কল করে অথবা dg@bsti.gov.bd-তে ই-মেইলের মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।

বিষয় : বম্বে সুইটস বাঘাবাড়ির ঘি বাটার অয়েল বিএসটিআই

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাঘাবাড়ির ঘি ও বম্বে সুইটসের ৫ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড (বিডিএস) পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা এবং বাঘাবাড়িসহ বিভিন্ন ব্র্যান্ডের ঘি ও বাটার অয়েলসহ মোট ১০টি নিম্নমানের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএসটিআই ভোক্তাদের এসব পণ্য ক্রয় থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

পরীক্ষায় দেখা যায়, বাঘাবাড়ির ‘ঘি’তে কোনো মিল্কফ্যাট নেই; পাম অলিন ও বনস্পতি দিয়ে তা তৈরি হচ্ছিল। এছাড়া বম্বে সুইটসের মসলাগুলোতে অতিরিক্ত অ্যাশ ও লবণের উপস্থিতি পাওয়া গেছে।

নিষিদ্ধ ও মানহীন পণ্যের তালিকা:

বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেড

কারী পাউডার হাঁসের মাংসের মসলা (ব্যাচ: ১৪১২২৪)

তেহারি মসলা (ব্যাচ: ১৪০২২৬)

কালাভুনা মসলা (ব্যাচ: ২৬০৯২৭)

গরুর মাংসের মসলা (ব্যাচ: এ)

মাছের মসলা (ব্যাচ: এ)

ঘি ও বাটার অয়েল

বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানি: ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি (উৎপাদন: ০১.০৭.২০২৬, মেয়াদ: ৩০.০৭.২০২৮)

কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস: ‘অরুন বাঘাবাড়ী’ ব্র্যান্ডের ঘি (উৎপাদন: ১৭.০৭.২০২৬, মেয়াদ: ২৪.১২.২০২৭)

মেসার্স মামুন ফুড প্রোডাক্ট: ‘নিউ রাঁধুনী’ ব্র্যান্ডের ঘি (উৎপাদন: ১৫.০৪.২০২৫, মেয়াদ: ১৪.০৪.২০২৭)

মেসার্স মামুন ফুড প্রোডাক্ট: ‘সিটি’ ব্র্যান্ডের ঘি (উৎপাদন: ১০.০১.২০২৬, মেয়াদ: ১০.১২.২০২৮)

এলডার্স ফুড প্রোডাক্টস: ‘এলডার্স’ ব্র্যান্ডের বাটার অয়েল (ব্যাচ: ০২২০২৬)

এসব ঘি ও বাটার অয়েলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু ও পলেন্সকে ভ্যালু নির্ধারিত সীমার বাইরে পাওয়া গেছে।

বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক জানান, ভেজাল রুখতে ও মান নিয়ন্ত্রণে সংস্থার কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

পণ্য ক্রয়ের আগে ক্রেতাসাধারণকে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পণ্যের উপাদান এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন বিএসটিআইয়ের মহাপরিচালক। একইসঙ্গে কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা অথবা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থাকলে তা দ্রুত বিএসটিআইকে হটলাইন ১৬১১৯-এ কল করে অথবা dg@bsti.gov.bd-তে ই-মেইলের মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream