শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যুব উন্নয়নের প্রশ্নফাঁস : এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুব উন্নয়নের প্রশ্নফাঁস : এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান থেকে জারি করা পৃথক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া দুই কর্মী হলেন-এনবিআরের কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের অধীনে কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাহাঙ্গীর আলম এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত অফিস সহায়ক মো. নুর মোহাম্মদ।

এর আগে, শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেফতারের কথা জানানো হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এনবিআরের এই দুই কর্মীও ছিলেন।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্যপদের বিপরীতে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।

নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ওই দিন সকাল ১০টার পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/এমআই

বিষয় : এনবিআর বরখাস্ত যুব উন্নয়ন প্রশ্নফাঁস দুই কর্মী সাময়িক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁস : এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান থেকে জারি করা পৃথক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া দুই কর্মী হলেন-এনবিআরের কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের অধীনে কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাহাঙ্গীর আলম এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত অফিস সহায়ক মো. নুর মোহাম্মদ।

এর আগে, শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেফতারের কথা জানানো হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এনবিআরের এই দুই কর্মীও ছিলেন।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্যপদের বিপরীতে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।

নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ওই দিন সকাল ১০টার পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/এমআই

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream