বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা এফ এম
Topic Ads 1
ডিএমপির ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।বদলিকৃত কর্মকর্তাদের নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মস্থল:মুশফিকুর রহমান তুষার: পরিবহণ বিভাগ থেকে চকবাজার জোনেতানিয়া সুলতানা: ট্রাফিক-পল্লবী জোন থেকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগেশেখ সুরাইয়া ঊর্মি: প্রকিউরমেন্ট বিভাগ থেকে পিওএম-পশ্চিমেমো. মাহফুজার রহমান: চকবাজার জোন থেকে বঙ্গভবন-নিরাপত্তা-১ বিভাগেনুসরাত ইয়াছমিন তিসা: ট্রাফিক-পল্লবী জোনেমোহাম্মদ সাইফুল ইসলাম: পেট্রোল-ক্যান্টনমেন্টেমো. সাকিলুর রহমান: গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (উত্তর) বিভাগেজনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।