সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সৌদিতে ২০৩৪ বিশ্বকাপের উচ্চাকাঙ্ক্ষী স্টেডিয়াম প্রকল্প থমকে গেল

সৌদিতে ২০৩৪ বিশ্বকাপের উচ্চাকাঙ্ক্ষী স্টেডিয়াম প্রকল্প থমকে গেল

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তাবিত ১৫টি ভেন্যুর মধ্যে অন্যতম ‘নিওম স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা স্বাগতিক দেশ সৌদি আরব অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই স্টেডিয়ামটি ছিল ৪৬ হাজার দর্শক ধারণক্ষমতার টুর্নামেন্টের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী একটি ভেন্যু। এটি নির্মাণে ২.৫ বিলিয়ন ডলার (৯.১৮ বিলিয়ন দিরহাম) ব্যয় ধরা হয়েছিল। এর নকশা এমনভাবে করা হয়েছিল যাতে এটি ‘দ্য লাইন’-এর ভেতরে মাটি থেকে ৩৫০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থান করে। উল্লেখ্য, ‘দ্য লাইন’ হলো নিওম প্রকল্পের অংশ হিসেবে ১৬০ কিলোমিটার দীর্ঘ একটি অত্যাধুনিক বা ফিউচারিস্টিক নগর-পরিকল্পনা। রয়টার্সের তথ্যমতে, ‘দ্য লাইন’ প্রকল্পের কাজ বিলম্বিত এবং এর পরিসর কমিয়ে আনার সিদ্ধান্তের ফলে স্টেডিয়ামটির পরিকল্পনা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দুবাই-ভিত্তিক নির্মাণ খাত বিষয়ক তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘মিড প্রজেক্টস’-এর তালিকায় স্টেডিয়ামটিকে ‘স্থগিত’ হিসেবে দেখানো হয়েছে এবং প্রকল্পটির সমাপ্তির কোনো তারিখ উল্লেখ করা হয়নি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে নিওম প্রকল্পটির সূচনা হয়েছিল। নিওমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ (পিআইএফ)-এর গভর্নর ইয়াসির আল-রুমান গত এপ্রিলে জানিয়েছিলেন, ‘দ্য লাইন’ এখন আর অগ্রাধিকারের তালিকায় নেই এবং ২০৩০ সালের আগে এটি বাস্তবায়নের বিষয়টি অপরিহার্য নয়। তবে তিনি প্রকল্পগুলো বাতিল হওয়ার কথা অস্বীকার করেছিলেন। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর জন্য সৌদি আরব এই ভেন্যুটি প্রস্তাব করেছিল। মূল প্রস্তাবনায় এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০৩২ সাল। বিশ্বকাপ আয়োজনের তালিকা থেকে নিওম স্টেডিয়ামকে বাদ দেওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজের বিভিন্ন মাইলফলক অর্জনের ক্ষেত্রে সৌদি আরব এরইমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিডি প্রতিদিন/আরকে

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream