শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন, তবু যে কারণে ফিরলেন স্বাধীন খসরু

দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন, তবু যে কারণে ফিরলেন স্বাধীন খসরু

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফেরার বিষয়ে নানা দুশ্চিন্তায় ছিলেন অভিনেতা স্বাধীন খসরু। দেশে তাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া হয়েছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তার ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে। এসব কারণে দেশে ফিরলে বিমানবন্দরে গ্রেপ্তার কিংবা হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করেছিলেন তিনি। পরিবার ও কাছের মানুষরাও তাকে দেশে ফিরতে নিষেধ করেছিলেন।তবে সব ভয় উপেক্ষা করে শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নেন স্বাধীন খসরু। এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন নির্মাতা নুহাশ হুমায়ূন, ফারুক আহমেদ ও চিকিৎসক এজাজ। বিশেষ করে নুহাশ হুমায়ূন তাকে নিরাপত্তার আশ্বাস দেন। হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করার সুবাদে ছোটবেলা থেকেই নুহাশের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ও পুরোনো স্মৃতির টানেই দেশে ফেরার ঝুঁকি নেন তিনি।১৩ ফেব্রুয়ারি শুটিং শেষ করে স্বাধীন খসরু চলে যান নুহাশ পল্লীতে। সেখানে হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত ‘আয়না ঘর’-এ থাকেন তিনি। প্রতিদিন হুমায়ূন আহমেদের কবরের পাশে সময় কাটাতেন। নুহাশ পল্লীর কর্মীদের আতিথেয়তাও তার ভালো লেগেছিল। তবে দর্শনার্থীদের ভিড় এবং বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তাকে কিছুটা আতঙ্কিত করে তোলে।এরপর পাবনার ঈশ্বরদীর পাকশীতে ফুরফুরা দরবার শরিফের বার্ষিক ওরসে অংশ নেন এই অভিনেতা। পরে ঢাকায় ফিরে ১৯ ফেব্রুয়ারি একটি ফটোশুটে অংশ নেন। এ সময় নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বন্ধুর ক্যান্টনমেন্টের বাসায় অবস্থান করেন তিনি। দেশে অবস্থানের বাকি দিনগুলো বন্ধুর ক্যান্টনমেন্টের বাসায় কাটিয়ে অবশেষে ২৩ ফেব্রুয়ারি রাতে সব উদ্বেগ-উৎকণ্ঠা মাথায় নিয়ে লন্ডনের বিমান ধরেন তিনি। বিমানবন্দর ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত মনের মধ্যে ভয় কাজ করছিল বলে উল্লেখ করে স্বাধীন খসরু।  লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে স্বাধীন খসরু লেখেন, ‘বিমান যখন ঢাকার আকাশে, চোখ বন্ধ করে মনে মনে বললাম ভালো থেকো বাংলাদেশ। বেঁচে থাকলে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এক আবশ্যক "কালচারাল ফ্যাসিস্ট" এর পলায়ন!!!’  পোস্টের শেষে সহকর্মী ফারুক আহমেদ, ডা. এজাজ আহমেদ ও নুহাশ হুমায়ূনের সঙ্গে একটি স্মরণীয় ছবিও যুক্ত করেছেন এই দর্শকপ্রিয় অভিনেতা। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream