শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সাতলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন

সাতলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।সাতলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উজিরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার শফিকুল ইসলাম।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোজাম্মেল হক বালী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সারোয়ার হোসেন বালী ও ক্বারী আব্দুর রশিদ আনসারী, সভাপতি—ইউনিয়ন মুজাহিদ কমিটি।সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে ন্যায়, নীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সম্মেলনের শেষপর্বে সাতলা ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা আব্দুল জলিল মিয়াকে সভাপতি এবং মাওলানা মুফতি শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream