সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞানমনস্ক মানব দেহের সকল উপাদানের কার্যক্রমের বিষয় বস্তু তুলে ধরে বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম 'র সভাপতিত্বে বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির পরিচালক মো. আহসানুর রহিম বিটু।প্রধান অতিথির বক্তব্যে মো. আহসানুর রহিম বিটু বলেন স্কুলের ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানের চর্চা, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিসহ আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ভাবে গড়ে তুলতে হবে এর কোন বিকল্প নাই।স্কুলের ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি বিষয় অনুসরণ করতেছি এবং আগামীতেও করবো। তারই ধারাবাহিকতায় আজকের এই বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলা।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির পরিচালক মো. আহসানুর রহিম বিটু, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান মুকুল, সততা ক্লিনিকের পরিচালক আ ন ম আক্তারুজ্জামান মুকুল।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের ভাইস প্রিন্সিপাল ছন্দা রাহা,সহকারী শিক্ষক মোছা. সাদিয়া ইসলাম, কার্তিক রং, মোছা. শাহানাজ পারভিন, কৃষ্ণ পদ কুলিন, পিযুষ মন্ডল, মোঃ আশরাফুল ইসলাম, মোছা. রেবেকা সুলতানা, পুজা দত্ত, মোছা. রহিমা খাতুন, সুশান্ত ঘোষ, বিশ্বজিৎ দাস, মনোতোষ কুমার রায়, মো. ফজলুল হক, মোঃ আল শাহরিয়ার অনিক, মোছা. লতিফা ইয়াসমিন, মো. খালিদ হাসানসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান মুকুল বলেন, সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আনিছুর রহিম একাধারে স্বনামধন্য কলেজ শিক্ষক, সাংবাদিক, শিক্ষানুরাগী, সমাজ সংস্কারক ছিলেন। তারই ধারাবাহিকতায় উনি তৎকালীন সময়ে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় সাতক্ষীরা জেলার শিক্ষাঙ্গনে সুনাম সাথে শিক্ষাদান করে যাচ্ছে। আশাকরি এই ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখবে।আগামী রবিবার সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় সবাইকে উপস্থিত হয়ে ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করার আহবান জানান।