রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতপরতা দমন,মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ,যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার,বাল্যবিয়ে বন্ধ করাসহ অন্যান্য সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।রোববার (৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, এনএসআইয়ের যুগ্ন পরিচালক, বিজিবি’র উপ-অধিনায়ক, সরকারি দু’কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু ও আবুল হাসেম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাশকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপসিথত ছিলেন। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream