সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপের কারণে মো: তানভীর আজাদকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়
ঢাকা বাঁচাও সংগঠন থেকে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক (সদস্য নয়) সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার, সাংগঠনিক অংশীদারিত্ব দাবি এবং অনুমোদনবিহীন সংবাদ সম্মেলনের করে নিজেকে ঢাকা বাঁচাও সংগঠনের সংগঠক দাবি করেন। প্রথম পরিচয় লোকটি আমাকে সাংবাদিক পরিচয় দেন। লোকটির নাম নাম মো: তানভির আজাদ। তিনি ঢাকা বাঁচাও সংগঠনকে দলবল নিয়ে দখল করার পরিকল্পনা করেন।সম্প্রতি সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপের কারণে মো: তানভীর আজাদ নামের ব্যক্তিকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার প্রদান করা হয়।কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে, উক্ত ব্যক্তি সংগঠনের সঙ্গে তার বর্তমান সাংগঠনিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে এবং সংগঠনের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ২ নভেম্বর সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনের বিষয়ে সংগঠনের কোনো অনুমোদন বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল না।তার এ ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সংগঠনের প্রকৃত নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো ও আনুষ্ঠানিক অবস্থান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংগঠনের সুনাম, ভাবমূর্তি ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো অনাকাঙ্ক্ষিত, বিভ্রান্তিকর বা বেআইনি কার্যক্রম পরিচালিত হলে তার দায়ভার নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।এমতাবস্থায়, বিষয়টি ভবিষ্যতের আইনগত প্রয়োজনে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।