মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিয়ে অরিয়েন্টেশন সভা

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিয়ে অরিয়েন্টেশন সভা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের (যেমন: ডাক্তার, নার্স, প্যারামেডিক ও সহায়তাকর্মী) নিয়ে Icddr কর্তৃক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রীমংগল উপজেলার সম্মনিত স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসনিম স্যার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আকাশ নুনিয়া স্যারসহ হাসপাতালের সকল ডাক্তার এবং নার্স, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমান স্যার, স্যানিটারী ইন্সপেক্টর বিনয় সিং রাউতিয়া। উদ্যোগের মূল লক্ষ্যসমূহ: বৈষম্যহীন চিকিৎসা: চিকিৎসাকেন্দ্রে লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠী যাতে কোনো ধরনের অবহেলা বা সামাজিক কুসংস্কারের শিকার না হয়ে মর্যাদা ও সম্মানের সাথে চিকিৎসা নিতে পারেন।এইচআইভি প্রতিরোধ: ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়ন। সচেতনতা বৃদ্ধি: স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মাঝে সংবেদনশীলতা তৈরি করা, যাতে তারা সহানুভূতির সাথে এই জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পারেন।সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন: স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করা। সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় বৈষম্যহীন চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে এবং একটি সুস্থ সমাজ গড়তে আইসিডিডিআর,বি ও স্বাস্থ্য অধিদপ্তরের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আসুন, আমরাও আমাদের অবস্থান থেকে এই বৈচিত্র্যময় মানুষদের পাশে দাঁড়াই।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream