বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

শ্রমিকদের বিক্ষোভ চলাকালে গাজীপুর মহানগরের গাছা এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের গাড়িটিতে বুধবার সকাল ১০টার দিকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। গাছা এলাকায় এর আগে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একপর্যায়ে অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ডেগেরচালা সড়কে সকাল ১০টার দিকে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে গাছা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল পৌনে ১০টা পর্যন্ত গাজীপুরের অন্য এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। গাজীপুরে মোট ২ হাজার ৭৩৪টি কারখানা রয়েছে। এদিকে, দুপুর পৌনে ১২টায়ও শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream