শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শাহজাদপুরে নারীঘটিত অভিযোগে সহকারী শিক্ষকের অপসারণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শাহজাদপুরে নারীঘটিত অভিযোগে সহকারী শিক্ষকের অপসারণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালের দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে 'সচেতন এলাকাবাসী'র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষক মো. কবির উদ্দিনসহ তিন ব্যক্তিকে পার্শ্ববর্তী টেক্যুয়াপাড়া গ্রামে গভীর রাতে নারীসংক্রান্ত বিষয়ে আটক করেন গ্রামবাসী। এই ঘটনার পর থেকেই স্থানীয়রা তার বিদ্যালয়ে প্রবেশ ও দায়িত্ব পালনের তীব্র বিরোধিতা করে আসছেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সোহেল আকন্দ, আলামিন হোসেন প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন, "শিক্ষক মো. কবির উদ্দিনের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যা শিক্ষার সুম পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। শিক্ষার মান ধরে রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করতে দ্রুত তার অপসারণ দাবি জানাচ্ছি।"তারা আরও বলেন, "একজন শিক্ষকের নৈতিক পতন পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই লজ্জাজনক।" বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কবির উদ্দিনের বক্তব্য চাওয়া হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ হক বলেন, "তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক নারীসংক্রান্ত ঘটনার অভিযোগ ছিল এবং মামলাও রয়েছে। সহকারী শিক্ষক হিসেবে তিনি সবসময় উদাসীন ও বেপরোয়া। বিদ্যালয়ের শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে তাকে অন্যত্র বদলি করা প্রয়োজন।"এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোমিনুল হক জানান, "আমরা দুটি তদন্ত করেছি। ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে এবং নারীঘটিত বিষয়ে আংশিক সত্যতা পাওয়া গেছে। আগামী সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে।"এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream