মৌলভীবাজারে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক ‘লাইফস্টাইল ফেয়ার’
মৌলভীবাজারে খাদ্য, স্থানীয় সংস্কৃতি, আধুনিক জীবনধারা এবং সামাজিক মেলবন্ধনকে কেন্দ্র করে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী এক বর্ণাঢ্য উৎসব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ-বাংলাদেশি শেফ ও উদ্যোক্তা টমি মিয়া (এমবিই)-র বিশেষ উদ্যোগে এবং ‘ভিলেজ কিচেন’-এর আয়োজনে আগামী ২১শে অক্টোবর থেকে শুরু হয়ে এই মেলা চলবে ২৫শে অক্টোবর ২০২৬ পর্যন্ত।সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, মৌলভীবাজারের সমৃদ্ধ ঐতিহ্য, স্থানীয় রন্ধনশৈলী এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। উৎসবে ঐতিহ্যবাহী ও আধুনিক খাবারের প্রদর্শনীর পাশাপাশি থাকছে দেশীয় হস্তশিল্প, ফ্যাশন এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।উদ্যোক্তা টমি মিয়া (এমবিই) এ বিষয়ে বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো খাদ্য ও সংস্কৃতির সেতু বন্ধন তৈরি করে স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটানো এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা। আশা করছি এই উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া ফেলবে।"পাঁচ দিনব্যাপী এই মেলায় প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিনোদন, রন্ধনশিল্পী প্রতিযোগিতা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন থাকবে।