সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইপ রকিবুল ইসলাম বকুলের অর্ধশতাধিক সাইকেল বিতরণ

খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইপ রকিবুল ইসলাম বকুলের অর্ধশতাধিক সাইকেল বিতরণ

মোঃ মামুন মোল্লা, খুলনা অফিস: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে খুলনায় অর্ধশতাধিক মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি। রোববার বেলা সাড়ে ১১টায় খালিশপুর প্লাটিনাম জুটমিলস্ অফিসার্স হলরুমে এই সাইকেলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড।  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গতানুগতিক শিক্ষার পরিবর্তে উৎপাদনমূখী ও কারিগরি শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দূর-দূরান্ত থেকে যেসব শিক্ষার্থী প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে, তাদের পড়াশোনার পথকে আরও সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। আজকের এই সাইকেলগুলো যেন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত এবং মন দিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাইকেল প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানান, প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে স্কুলে যাওয়া কষ্টকর ছিল; এখন সময় বাঁচবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে সুবিধা হবে। অনুষ্ঠান শেষে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream