শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

যশোর বাঘারপাড়ায় উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আপন দু'জন বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মৃত তিন শিশু হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)। গ্রামটি এক হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের প্রতিবেশী চাচা মাহবুর রহমান জানান, এদিন বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে তারা গোসল করতে যায়। পরে তাদের খোঁজখবর না পেয়ে তাদের দাদি লোকজন নিয়ে পুকুরে গিয়ে দেখেন সিঁড়ির নিচে তারা ভাসছে। এসময় দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, ওই পুকুরটিতে লোকজন কম যায়। যারা গোসল করতে যায় ,তারা গোসল সেরে দ্রুত চলে আসেন'।বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান,' ১২ টা ৫০ মিনিটে হাসপাতালে তিন শিশুকে আনা হয়। তাদের হার্টবিট ছিলনা। চোখ বড় হয়ে যায়। ইসিজি পরীক্ষা করে দেখা যায় শরীরে জীবনের চিহ্ন নেই।'বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।#

Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার