সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
আগস্টে মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সিরাজদিখানের আলাউদ্দিন

আগস্টে মুন্সীগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি সিরাজদিখানের আলাউদ্দিন

‎এমএ আউয়াল আশিক: ‎সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক সভায় সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়। এর আগে গত ১১ জুন ২০২৬ তারিখে সিরাজদিখান থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মো. আলাউদ্দিন।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনে দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানসহ সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আগস্ট মাসের পারফরম্যান্স মূল্যায়নে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।‎সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মাহফুজুর রহমান, মো. সোলায়মান, মো. আকবর আলী ও সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা।‎পুরস্কার পাওয়ায় সিরাজদিখান থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে থানার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream