মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মাথায় আঘাত পেয়ে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না কনওয়ে

মাথায় আঘাত পেয়ে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না কনওয়ে

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোটের কারণে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড দল। এরই মধ্যে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র। এবার অনুশীলনে দুর্ঘটনার শিকার হয়েছেন ওপেনার ডেভন কনওয়ে।মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুশীলনের সময় সতীর্থ পেসার ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা লাগে কনওয়ের। ক্যাচ ধরতে গিয়ে দুজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে দুজনই মাটিতে পড়ে যান।পরে দলের চিকিৎসকেরা দ্রুত তাঁদের কাছে ছুটে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর মাথায় আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।এই চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনার। ফলে সিরিজ শুরুর আগেই দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নিউজিল্যান্ড। এদিকে ম্যাট হেনরির অবস্থাও পর্যবেক্ষণে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে কনকাশন পরীক্ষা শেষে তাঁকে সুস্থ মনে হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। কনওয়ের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্টকে একাদশে দেখা যেতে পারে। শুরুতে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বিবেচনায় থাকলেও সোমবার তাঁকে পুরো ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। তবে শেষ দুটি ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে নামছে দলটি। আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream