রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান

সখিপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আহমেদ আযম খান

জাহিদুল ইসলাম,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।শনিবার (৩১ অক্টোবর) উপজেলার হতেয়া মাওলানা পাড়া সালাফিয়া আলিম মাদ্রাসা এবং গোহাইলবাড়ী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।এ উপলক্ষে সান স্টার ইনস্টিটিউট বিএম কলেজ মাঠে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সখিপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এর মধ্যে সালাফিয়া মাদ্রাসা ও বড়চালা-বাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, বিভিন্ন সড়ক উন্নয়ন এবং মসজিদ-মন্দিরের উন্নয়নে বরাদ্দের বিষয়গুলো উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে বক্তব্য দেন কান্ট্রি গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা ও সাবেক সভাপতি আব্দুস সামাদ খান প্রমুখ।এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream