মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
শিশু আইন বাস্তবায়নে ভোলায় বহু-খাতভিত্তিক সমন্বয় সভা

শিশু আইন বাস্তবায়নে ভোলায় বহু-খাতভিত্তিক সমন্বয় সভা

মো:ইলিয়াস সানি, ভোলা প্রতিনিধি: শিশুদের সর্বোত্তম স্বার্থ সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও শিশু অধিকার সংরক্ষণে ‘শিশু আইন, ২০১৩’-এর কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় বহু-খাতভিত্তিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় জেলা ও উপজেলা প্রশাসন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজসেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগসহ শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।সভায় শিশুদের সুরক্ষা, আইনগত সহায়তা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, শিশু-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিশু আইন, ২০১৩-এর যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা, অধিকার ও সর্বোত্তম স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিশুদের কোনো ধরনের নির্যাতন, সহিংসতা, শোষণ, বাল্যবিবাহ বা অপরাধের শিকার হতে দেওয়া যাবে না।’তিনি বলেন, শিশু আইন, ২০১৩-এর যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শিশুদের সঙ্গে আইনগত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মানবিক ও শিশু-বান্ধব আচরণ নিশ্চিত করাও জরুরি।পুলিশ সুপার আরও বলেন, কোনো শিশু যেন আইনগত সহায়তা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও শিশু সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।সভায় শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট সব অংশীজনকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, সুরক্ষিত ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream