মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
ভূরুঙ্গামারীতে নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ১১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ জন উত্তীর্ণ হয়ে ৮২ দশমিক ৩৫ শতাংশ পাশের হার অর্জন করে। জিপিএ-৫ পেয়েছে ১৯ জন শিক্ষার্থী। এছাড়া ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এ সময় তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিষ্ঠা, অধ্যবসায় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবুল কালাম মোহাম্মদ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ভূরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ সাখাওয়াত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream