শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
বেরোবিতে ১০ টাকায় বই পড়ার সুযোগ দিচ্ছে ‘পঠিত’

বেরোবিতে ১০ টাকায় বই পড়ার সুযোগ দিচ্ছে ‘পঠিত’

পারভেজ হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বই পড়াকে সহজলভ্য করতে মাত্র ১০ টাকায় বই পড়ার সুযোগ দিচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একঝাঁক শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগ ‘পঠিত’। বই কেনার পরিবর্তে শিক্ষার্থীরা যাতে সহজেই বই পড়তে পারেন, সে লক্ষ্যে নামমাত্র খরচে ৭ থেকে ১০ দিনের জন্য বই পড়ার সুযোগ দেয় ‘পঠিত’। এই সময়ের মধ্যে বইটি পড়ে শেষে পাঠকেরা তা ফেরত দেন। ফলে একই বই আবার অন্য শিক্ষার্থীরাও পড়ার সুযোগ পান।শুধু বই পড়ার সুযোগ করে দেওয়াই নয়, তরুণদের মোবাইল ও ডিজিটাল স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার কমাতে এবং বইয়ের সঙ্গে সময় কাটানোর অভ্যাস তৈরি করতেও কাজ করছে ‘পঠিত’।মাত্র ১০ টাকায় ৭-১০ দিনের জন্য বই‘পঠিত’র অন্যতম বৈশিষ্ট্য হলো মাত্র ১০ টাকা সার্ভিস চার্জে বই পড়ার সুযোগ। পাঠকেরা ৭-১০ দিনের জন্য বই নিয়ে পড়েন এবং পড়া শেষে বইটি ফেরত দেন। বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে যাওয়া, মলাট নষ্ট হওয়া এবং আনুষঙ্গিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ব্যয় মেটাতেই মূলত এই নামমাত্র সেবা মূল্য নেওয়া হয়।ফলে বই কিনে পড়ার সুযোগ না থাকলেও স্বল্প খরচে পছন্দের বই পড়ার একটি সুযোগ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের জন্য। একই সঙ্গে বইগুলো ঘুরে ঘুরে একাধিক পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে।উদ্যোগটির লক্ষ্য তুলে ধরে দীপ্ত তালুকদার বলেন, ‘পঠিত’র মূল লক্ষ্য শুধু বই দেওয়া নয়, বরং তরুণদের বইয়ের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা। মাত্র ১০ টাকা নামমাত্র মূল্যে ৭ থেকে ১০ দিনের জন্য বই পড়ার সুযোগ করে দিয়ে আমরা বইকে শিক্ষার্থীদের নাগালের মধ্যে আনতে চাই। পাশাপাশি ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ এর মাধ্যমে শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে রেখে বইয়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করছি।”পঠিত'র উদ্দেশ্য সম্পর্কে সুবর্ণা শিকদার বলেন, “আমরা চাই বই পড়া তরুণদের দৈনন্দিন জীবনের আনন্দের অংশ হয়ে উঠুক। ‘পঠিত’র মাধ্যমে সহজে বই পড়ার সুযোগ করে দিয়ে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে চাই।”মোবাইল রেখে এক ঘণ্টা বইয়ের সঙ্গে ‘সাইলেন্ট রিডিং আওয়ার’শিক্ষার্থীদের মোবাইল স্ক্রিন থেকে দূরে রেখে বই পড়ায় মনোযোগী করতে ‘সাইলেন্ট রিডিং আওয়ার’ আয়োজন করেছে ‘পঠিত’। এতে শিক্ষার্থীরা এক ঘণ্টার জন্য মোবাইল ফোন জমা রেখে নীরব পরিবেশে পছন্দের বই পড়েন। এ সময় ‘পঠিতের’ সংগ্রহে থাকা প্রায় ২০০টি বই শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হয়।এক ঘণ্টার জন্য মোবাইল ফোন ও অন্যান্য ব্যস্ততা পাশে রেখে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বই নিয়ে নীরবে সময় কাটান। কেউ উপন্যাস, কেউ গল্প, আবার কেউ জ্ঞানমূলক বই নিয়ে মগ্ন হয়ে পড়েন। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি এবং নিয়মিত পাঠচর্চার জন্য এমন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হয়।হারাগাছে শুরু, এখন বেরোবিতে‘পঠিত’র যাত্রা শুরু হয় ২০২০ সালে রংপুরের হারাগাছে। পরে ২০২৪ সালে নতুন উদ্দীপনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর কার্যক্রম পুনরায় শুরু হয়।বর্তমানে বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাতজন শিক্ষার্থী উদ্যোগটির কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁরা হলেন, আব্দুল্লাহ আল হাসান দীপ্ত, মনিরুল ইসলাম, ইবতেশাম রহমান সাইনাভ, পারভেজ হাসান, সুবর্ণা শিকদার, সাদিয়া আক্তার সূচী ও সানিয়া খন্দকার।পঠিত সম্পর্কে পারভেজ হাসান বলেন, “আমরা চাই, অর্থের সীমাবদ্ধতা বা বই কেনার অনিহা যেন কোনো শিক্ষার্থীর বই পড়ার পথে বাধা না হয়। সহজে বই পাওয়ার সুযোগ তৈরি করার পাশাপাশি নিয়মিত পাঠচর্চার একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই।”বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহসময়ের সঙ্গে বেরোবি ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও ‘পঠিত’ সাড়া ফেলেছে। নিয়মিত বই নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা ‘সাইলেন্স রিডিং আওয়ার’ এর মতো পাঠ কার্যক্রমেও আগ্রহের সঙ্গে অংশ নিচ্ছেন।উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তিকে তরুণদের জীবন থেকে সরিয়ে দেওয়াই ‘পঠিত’র উদ্দেশ্য নয়। বরং প্রযুক্তিনির্ভর জীবনের পাশাপাশি বই পড়া, চিন্তা করা এবং সুস্থ অবসর কাটানোর জন্য একটি জায়গা তৈরি করাই তাদের লক্ষ্য।তাদের আশা, মাত্র ১০ টাকায় বই পড়ার এই সুযোগ এবং মোবাইল থেকে সাময়িক বিরতি নিয়ে বই পড়ার মতো ছোট ছোট উদ্যোগ একসময় শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাসে পরিণত হবে। এর মাধ্যমে তরুণদের মধ্যে বইয়ের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হবে এবং প্রযুক্তিনির্ভর জীবনের মাঝেও গড়ে উঠবে বই ও চিন্তার নিজস্ব এক জগৎ।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream