বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নেতানিয়াহুকে সরাতে এবার নতুন কৌশল নিলেন আইজেনকট

নেতানিয়াহুকে সরাতে এবার নতুন কৌশল নিলেন আইজেনকট

ইসরাইলে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবার অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। এসব দল দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর মিত্র হিসেবে পরিচিত।এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন আইজেনকট। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।বৈঠকে পরবর্তী পার্লামেন্ট স্পিকার হিসেবে নিজেদের ইয়াশার পার্টির কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি নতুন সরকার গঠনের জন্য অতি-রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ও শাসের সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেছেন তারা।বর্তমানে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে ৪৮ জন আইনপ্রণেতা রয়েছেন। ইসরাইলের পার্লামেন্টে সরকার গঠন করতে প্রয়োজন ৬১ জনের সমর্থন। তাই সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও কয়েকটি দলের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন বিরোধী নেতারা। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, অন্য দলগুলোর সমর্থন আদায়ের পাশাপাশি প্রথমে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন বিরোধী জোটের নেতারা। নতুন স্পিকার নিয়োগের মাধ্যমে পার্লামেন্টে আইন প্রণয়নের উদ্যোগ এগিয়ে নিতে চান তারা। লিবারম্যান শুক্রবার বলেছিলেন, নীতিগত মতপার্থক্য থাকলেও ইউটিজে ও শাসকে বিরোধী জোটের সঙ্গে যুক্ত করা উচিত। সোমবারের বৈঠকে আইজেনকটও এ উদ্যোগে সম্মতি দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এ ক্ষেত্রে বাধ্যতামূলক সামরিক নিয়োগসংক্রান্ত আইনের একটি শিথিল সংস্করণ তৈরির বিষয়টি আলোচনায় রয়েছে। তবে এ দুই অতি-রক্ষণশীল দল দীর্ঘদিন ধরেই বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করে আসছে। অন্যদিকে আইজেনকটের জোট নির্বাচনে সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবার প্রতিশ্রুতি দিয়েছিল। নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র ইউটিজেও তার ওপর অসন্তুষ্ট। ইয়েশিভার শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়ার আইন পাশ করতে ব্যর্থ হওয়ায় দলটি নেতানিয়াহুকে আরেক মেয়াদে সমর্থন দিতে রাজি হয়নি। তবে শাস এখনো নেতানিয়াহুর পক্ষেই রয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, বৈঠকে লিবারম্যান আইজেনকটকে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের চিন্তা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার স্থিতিশীল হবে না। বরং অতি-রক্ষণশীল দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করা গেলে তা নেতানিয়াহুকে চাপে ফেলবে। চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, লিবারম্যান আইজেনকটকে বলেছেন, ‘আপনিই প্রধানমন্ত্রী হবেন। আমি নিজে এই পদ চাইছি না।’ যদিও নির্বাচনি প্রচারণার সময় লিবারম্যানও প্রকাশ্যে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। এদিকে আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রচেষ্টা ঠেকাতে তৎপরতা চালাচ্ছেন নেতানিয়াহু। চ্যানেল ১২ জানিয়েছে, ইউটিজের দুই প্রভাবশালী ধর্মীয় নেতা রাব্বি দোভ ল্যান্ডো ও মোশে হিলেল হির্শের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তিনি। তবে তার এ প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু অতি-রক্ষণশীল দলগুলোকে আইজেনকটের সরকার গঠনের উদ্যোগের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নতুন নির্বাচন চান বলেও দাবি করা হয়েছে। তার ধারণা, নতুন নির্বাচনে জয়ী হয়ে দলগুলোর দাবিগুলো পূরণ করতে পারবেন। এ ছাড়া নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এসেল নির্বাচনের আগে ও পরে আরব দল রা'আমের নেতা মানসুর আব্বাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসেল দাবি করেছেন, এ ধরনের কোনো রাজনৈতিক বার্তা আদান-প্রদান হয়নি।

ট্রাম্পকে ইরানে হামলার প্রস্তাব নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা চান তিনি।মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, ইরানকে নিয়ে এখন ট্রাম্প প্রশাসনের মধ্যে দুই ধরনের মত দেখা যাচ্ছে। এক পক্ষ তেহরানের সঙ্গে আবারও আলোচনায় বসে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করতে চায়। অন্য পক্ষ মনে করছে, ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানো প্রয়োজন।এদিকে, নেতানিয়াহু চাইছেন, নির্বাচনের পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করুক। ফলে ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এদিকে, ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১৫ জানিয়েছে, ইরানে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইলি সামরিক বাহিনী। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সামরিক কর্মকর্তারা মনে করছেন, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এ কারণে ইসরাইলের উত্তর সীমান্ত থেকেও একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা বিবেচনায় নিয়ে সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ইরানের পাশাপাশি হিজবুল্লাহর সম্ভাব্য হামলাও মোকাবিলা করতে হতে পারে—এমন পরিস্থিতি মাথায় রেখে নিজেদের প্রতিরক্ষা ও সামরিক পরিকল্পনা সাজাচ্ছে ইসরাইল। তথ্যসূত্র: গলফ নিউজ

ট্রাম্পকে ইরানে হামলার প্রস্তাব নেতানিয়াহুর

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যকালে বহু দেশের ওয়াকআউট: তীব্র প্রতিবাদের মুখে ফাঁকা সাধারণ পরিষদ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে বিশ্বজুড়ে ব্যাপক কূটনৈতিক প্রতিবাদের ঘটনা ঘটেছে। নেতানিয়াহু বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠার সাথে সাথেই গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন দেশের প্রতিনিধি দল একযোগে সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেন।মুহূর্তের মধ্যেই জাতিসংঘের বিশাল অধিবেশন কক্ষের অধিকাংশ আসন খালি হয়ে যায়। ওয়াকআউটে অংশ নেওয়া এবং বয়কটে শামিল হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ইরান, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, স্পেন, আয়ারল্যান্ডসহ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বহু রাষ্ট্র।   প্রতিনিধিদের হল ত্যাগের সময় নেতানিয়াহু তাদের কটাক্ষ করে "ভণ্ড মানবাধিকার কর্মী" বলে অভিহিত করেন। ওয়াকআউটের পাশাপাশি জাতিসংঘের ভবনের বাইরে নিউইয়র্কের রাস্তায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনের সমর্থনে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।ওয়াকআউট করা ও অনুপস্থিত থাকা উল্লেখযোগ্য দেশসমূহ:   এশিয়া ও মধ্যপ্রাচ্য: ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, তুরস্ক (তুর্কিয়ে), ওমান, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, ব্রুনাই, মায়ানমার, কিরগিজস্থান, তুর্কমেনিস্তান।  আফ্রিকা: মিসর, সেনেগাল, সুদান, টিউনিসিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা, কমোরোস, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, আলজেরিয়া, ইরিথ্রিয়া, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লিবিয়া, মৌরিতানিয়া, মাদাগাস্কার, নাইজার, বতসোয়ানা, এসওয়াতিনি, উগান্ডা, লেসোথো, নিরক্ষীয় গিনি, মোজাম্বিক, নামিবিয়া, কেনিয়া। ইউরোপ: স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা।লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল: ভেনিজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিল, চিলি, নিকারাগুয়া, পেরু, বলিভিয়া, কিউবা, গায়ানা, পানামা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, বার্বাডোস, ডোমিনিকা, সেন্ট লুসিয়া, দ্য বাহামাস।   ওশেনিয়া: টুভালু, টোঙ্গা।

জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্যকালে বহু দেশের ওয়াকআউট: তীব্র প্রতিবাদের মুখে ফাঁকা সাধারণ পরিষদ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream