রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়লেন নাঈম হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়লেন নাঈম হাসান

বাংলাদেশের ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন স্পিনার নাঈম হাসান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এই রেকর্ড গড়েন নাঈম।ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফকে আউট করে নিজের ৫০তম টেস্ট উইকেট পূর্ণ করেন তিনি।এটি নাঈমের ক্যারিয়ারের ১৬তম টেস্ট ম্যাচ। মাত্র ২ হাজার ৮৫৬ বল খরচ করেই ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাংলাদেশি স্পিনার।এর মধ্য দিয়ে দেশের টেস্ট ক্রিকেটে নতুন এক রেকর্ড নিজের করে নিলেন নাঈম হাসান। এতদিন এই রেকর্ড ছিল মেহেদী হাসান মিরাজের হাতে। অফ স্পিনার মিরাজ ১৩ ম্যাচে ৩৫১২ বলে ৫০ উইকেট পূর্ণ করেছিলেন। এবার নাঈম তাকে ছাড়িয়ে গেলেন। দুজনই অফ স্পিনার। সাকিব আল হাসান এই মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ২৩তম টেস্টে।  জোসেফের পর নাঈম আরও দুজনকে ফিরিয়েছেন। তারা হলেন জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলস। সিলস ছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান। নাঈম ১০.৫ ওভার বল করে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন। নাঈমের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। ফলে বাংলাদেশ ২৭ রানের লিড পেয়েছে।

ফাইনালের স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে দলকে। তাই প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় বুধবার প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।তবে ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। অনুশীলন করতে গিয়ে হাতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মঙ্গলবার নেটে ব্যাটিং করার সময় এই চোট পান তিনি।চোট পাওয়ার পর মাঠেই মুশফিকের হাতে বরফ দেওয়া হয়। এরপর অনুশীলন শেষ না করেই মাঠ ছাড়েন তিনি।তবে মুশফিকের চোট কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামীকাল থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের আগে মুশফিকের চোট বাংলাদেশের প্রস্তুতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

ফাইনালের স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারাতে হলে কী করতে হবে, জানালেন তামিম

 অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ অনেক আগেই। তবে তাদেরই মাটিতে তাদের বিপক্ষে কোনো ফরম্যাটেই জিততে পারেনি দলটি। খেলেছেই অবশ্য সব মিলিয়ে ৮টি ম্যাচ।  সে বিশ্বাস গড়ে উঠেছে ডারউইন টেস্টের প্রথম দুই দিনে। তবে সে বিশ্বাসকে বাস্তবতায় রূপ দিতে হলে কী করতে হবে, সেটাও জানিয়ে দিয়েছেন সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারে এর আগে টেস্টই খেলেছেন একটি। সেই তানজিদ আজ সেঞ্চুরি তুলে নিয়েছেন। বিষয়টা তামিমের কাছে এ কারণেই স্পেশাল। তিনি বলেন, ‘বিসমিল্লাহ, প্রথমত আলহামদুলিল্লাহ। এখানে খেলার সুযোগ পাওয়াটাই দারুণ ব্যাপার। আমার জন্য এটা খুবই স্পেশাল, কারণ এখানে এটাই আমার প্রথমবার এবং টেস্ট ক্রিকেটেও এটা আমার মাত্র দ্বিতীয় ম্যাচ। আর সেঞ্চুরি পেলাম, এটা আমার জন্য অনেক স্পেশাল।’ তামিম আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত। আগের দিন ডেভিড ওয়ার্নাররা ধারাভাষ্যকক্ষে বারবারই আলোচনা করেছেন। সেই স্ট্রোকমেকার তামিমই কি না, আজ সেঞ্চুরিটা করলেন মোটে ৫১ স্ট্রাইক রেটে। অ্যাডাম গিলক্রিস্টকে বিষয়টা খানিকটা বিস্মিতই করেছিল। সে কারণে প্রশ্নটা না করে পারলেন না। সে বিষয়ে তামিম বলেন, ‘হ্যাঁ, দলের যেটা প্রয়োজন ছিল, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। আমার মনে হয় উইকেট ভালো ছিল। তারা আমার কাছে অন্যভাবে এসেছিল, আর আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি।’ অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নামগুলো দেখুন— মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান লায়ন। এদের মধ্যে সবচেয়ে অনভিজ্ঞ হ্যাজেলউডের ঝুলিতেও আছে ২৯৫টি উইকেট। এমন বোলিং আক্রমণের বিরুদ্ধে এমন ব্যাটিংয়ের রহস্য কী? তামিম বললেন, ‘আমি শুধু বল দেখেছি আর বল অনুযায়ী খেলেছি। বেশি কিছু করার চেষ্টা করিনি, শুধু শান্ত থেকে ওরা যা বল করেছে আর যেভাবে পরিকল্পনা করেছে সেভাবে খেলেছি। আমি শুধু বলটা খেলেছি।’ আগের দিন মোটে ৫৩ ওভার খেলেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। সেই উইকেটে দাঁড়িয়ে সেঞ্চুরি করলেন তামিম। ডারউইনের পিচ নিয়ে তামিম বলেন, ‘আমার মনে হয় উইকেট আগের চেয়ে, মানে প্রথম দিনের চেয়ে অনেক ভালো হয়েছে। আমার মনে হয় এটা আরও ভালো হতে থাকবে। আর আমার মনে হয় এই উইকেটে যদি আমরা স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’ অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দেওয়া, ব্যাটিংয়ে নেমে ১০০’রও বেশি লিড… এমন পারফর্ম্যান্স দলের সবার মনে জয়ের বিশ্বাস না এনেই পারে না। তামিম অকপটে স্বীকার করে নিলেন বিষয়টা। তবে সেটা করতে হলে কী করতে হবে, তাও জানিয়ে দিলেন তামিম।  তামিম যখন এই সাক্ষাৎকার দিচ্ছেন, দল তখন চা বিরতির জন্য উঠে গেছে প্যাভিলিয়নে। তৃতীয় সেশনে অবশ্য নতুন বলে খানিকটা পা হড়কে গিয়েছিল দলের, ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল। তবে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ সেটা পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছেন এখন। তামিম যে পথ বাতলে দিয়েছেন, সেটা অনেক লম্বা, বন্ধুরও। তবে তা যদি শেষমেশ মাড়িয়েই ফেলতে পারেন মিরাজরা, তাহলে ডারউইনে ইতিহাস গড়ার বিশ্বাসটা জোর সম্ভাবনাতেই রূপ নেবে বৈকি! 

অস্ট্রেলিয়াকে হারাতে হলে কী করতে হবে, জানালেন তামিম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream