শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইসলাম ধর্ম গ্রহণ করে ব্যারিস্টার নিশাত তামান্না ঐতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফরাসি নাগরিক

ইসলাম ধর্ম গ্রহণ করে ব্যারিস্টার নিশাত তামান্না ঐতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ফরাসি নাগরিক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরচাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইসহাক সিকদার এবং শাহানা সিকদার দম্পতির কন্যা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতির বিবাহ সম্পন্ন হয়েছে। ফ্রান্সের নাগরিক ক্রেসেনজো প্রোটো ও বারবারা ফ্লেসের জ্যেষ্ঠ পুত্রের সঙ্গে তাঁর এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আগে বর ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ মজিবুর রহমান নাম ধারণ করেন।শুক্রবার (২০ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার অভিজাত বেইলি রোডের অফিসার্স ক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।পারিবারিক সম্মতিতে ইসলাম ধর্ম গ্রহণের পর মোহাম্মদ মজিবুর রহমান বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্যারিস্টার নিশাত তামান্না ঐতির সঙ্গে।বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ড. কাফিল উদ্দিন সরকার সালেহী এবং ১০ জন পবিত্র কোরআনের হাফেজের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও পরিবারের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তাঁরা নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।কচুয়ার বিতারা ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সিকদারের পরিবারের এ আনন্দঘন আয়োজনকে ঘিরে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।নবদম্পতির আগামী দিনের পথচলা ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সৌহার্দ্যে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream