শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
পিংক বাসে যুক্ত হলো ফ্রি ইন্টারনেট সেবা

পিংক বাসে যুক্ত হলো ফ্রি ইন্টারনেট সেবা

নারীদের যাতায়াতের জন্য বিআরটিসির  পিংক বাসে এবার যুক্ত হয়েছে স্যাটেলাইট ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিং এর হাই-পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধনের সময় একটি বাসে বিএসসিএলের স্থাপিত স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়। চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদানের সম্ভাবনা যাচাই এবং দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনে যাত্রীদের জন্য উন্নত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন চলমান যানবাহনে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হবে। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১০

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক থেকে নিচের আরেকটি সড়কে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। খবর এনডিটিভির।শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।কর্মকর্তারা জানান, শর্মা বাস সার্ভিসের বাসটি সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে রওনা হয়। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর বাসটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি প্রথমে সড়কের ওপর উল্টে যায়। পরে সেটি নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। এতে কয়েকজন যাত্রী বাসের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।আহত ১০ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১০

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত  ৯ জন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট, ২০২৬)  সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়জনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩)। নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। জানা যায়, ঢাকা থেকে সিলেটে আসা বেঙ্গল বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক বাসের মধ্যে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক বাস খাদে পড়ে যায় আর বেঙ্গল বাস সড়কেই রয়েছে। এতে ঘটনাস্থলেই ৮ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ার হোসেন।

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream