বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজনীন সুলতানার সাথে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ অক্টোবর ২০২৬ ইং, রোজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজনীন সুলতানা।এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক মহোদয় বান্দরবান জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে সকল দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও আন্তরিকতার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, "সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একসাথে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বান্দরবানকে একটি উন্নত ও মডেল জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"মতবিনিময় সভায় কর্মকর্তারা তাদের স্ব দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং নবাগত জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।