বাংলাদেশ ত্রিপুরা মহিলা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ২৫ সদস্য বিশিষ্ট "বাংলাদেশ ত্রিপুরা মহিলা ঐক্য পরিষদ"-এর খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মিঠুন রানী ত্রিপুরা এবং সদস্য সচিব রূপাস্রী ত্রিপুরা এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত এই কমিটিতে মিলি ত্রিপুরা-কে আহ্বায়ক এবং বাঁশুরী ত্রিপুরা-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন কাজলী ত্রিপুরা, মিলি ত্রিপুরা (গুইমারা) এবং বিউটি ত্রিপুরা। যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন খামচিবালা ত্রিপুরা ও মমতা রানী ত্রিপুরা। এছাড়া জ্যেষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাবানা ত্রিপুরা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বাড়াবী ত্রিপুরা, বিশ্ব রানী ত্রিপুরা, অলিতা ত্রিপুরা, দক্ষিণা ত্রিপুরা, অন্বেষা ত্রিপুরা, নেপালী ত্রিপুরা, মেলি ত্রিপুরা, ফুলাংটি ত্রিপুরা, দেবীকা ত্রিপুরা, হরি মালা ত্রিপুরা, মিতা ত্রিপুরা, হ্যাপি ত্রিপুরা, দিপালী ত্রিপুরা, নিরুবালা ত্রিপুরা, সবিতা ত্রিপুরা, বিউটি ত্রিপুরা এবং তাজরানী ত্রিপুরা। নবনির্বাচিত নেতৃবৃন্দ ত্রিপুরা সম্প্রদায়ের নারী সমাজের উন্নয়ন, অধিকার রক্ষা এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।