মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের ইতি টানছেন পবন কল্যাণ ও আন্না

দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের ইতি টানছেন পবন কল্যাণ ও আন্না

ভারতের অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণ এবং তাঁর স্ত্রী আন্না কোনিডেলা ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সন্তানদের দায়িত্ব দুজনই একসঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন।সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে জনসেনা পার্টির পক্ষ থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে তাঁরা বলেন, দীর্ঘদিন একসঙ্গে সংসার করার পর দুজনের সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তবে বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। পাশাপাশি সন্তানদের প্রতি বাবা-মা হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন তাঁরা। সন্তানদের সুখ ও ভালো থাকাকে সব সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বলেও জানিয়েছেন।এদিকে, জীবনের এই ব্যক্তিগত সময়ে সবার কাছে গোপনীয়তা ও সহযোগিতা চেয়েছেন পবন কল্যাণ ও আন্না। তবে কেন তাঁদের এই বিচ্ছেদের সিদ্ধান্ত, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে কি না, সেটিও স্পষ্ট করা হয়নি। ২০১৩ সালে রাশিয়ার নাগরিক আন্না কোনিডেলাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাঁদের দুই সন্তান—মেয়ে পোলেনা অঞ্জনা পাভানোভা ও ছেলে মার্ক শঙ্কর পাভানোভিচ। এটি পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনের অবসান। এর আগে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। ১৯৯৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। এই সংসারে তাঁদের দুই সন্তান—আকিরা নন্দন ও আধ্যা। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পবন কল্যাণ বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ইন্ডিয়া টুডে

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream