মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশ অস্থিতিশীলের চেষ্টা করবেন : তথ্য উপদেষ্টা

হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশ অস্থিতিশীলের চেষ্টা করবেন : তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশ অস্থিতিশীলের চেষ্টা করবেন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করেছেন, আওয়ামী লীগ দেশজুড়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করলেও এর অর্থ এই নয় যে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হয়ে যাবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে মাঠপর্যায়ে বড় ধরনের কোনো কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রাখে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু তাদের কাছে যেহেতু প্রচুর অর্থ রয়েছে, তাই দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনো উপায়ে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। তবে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে তাদের সেই নাশকতার চেষ্টাকে মিলিয়ে দেখা বা সংযোগ করা ঠিক হবে না। তৈরি পোশাক খাতের আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, পোশাকশ্রমিকদের এই অসন্তোষের সঙ্গে ডিসেম্বরের কোনো রাজনৈতিক সংযোগ রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এ কথা সত্য। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে। তবে সরকার শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বাজেট পরিকল্পনা রাখা হয়েছে। তবে বাজেটে বরাদ্দ থাকলেও ক্রমাগত সরকারকে এত বড় অঙ্কের ভর্তুকি দেওয়ার সক্ষমতা কমে আসছে বলেও সতর্ক করেন তিনি।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream