বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশল উদ্ভাবনে প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশ

আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশল উদ্ভাবনে প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হচ্ছে।  চট্টগ্রামের হালিশহরে অবস্থিত তিন দিনব্যাপি (৩ থেকে ৫ নভেম্বর) এ অনুষ্ঠান উপলক্ষে আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সম্মেলনে বক্তব্যে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান, গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করেন।  তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টের গবেষণা ও নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের ‌‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও শৃঙ্খলার সাথে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; আর্টিলারি রেজিমেন্টে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream