রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
খেলতে নেমে মাঠেই পর্তুগিজ ফুটবলারের মৃত্যু

খেলতে নেমে মাঠেই পর্তুগিজ ফুটবলারের মৃত্যু

পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রো প্রীতি ম্যাচে খেলতে নেমেছিলেন। কিন্তু হঠাৎই মাঠে লুটিয়ে পড়লেন। এরপর আর উঠলেন না ২৫ বছর বয়সী ফুটবলার। পর্তুগালের ফুটবলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা ঘটে শনিবার (২২ আগস্ট) পর্তুগালের মালভেইরায় রিয়াল স্পোর্ট ক্লুবে ও এস্ত্রেলা দে আমাদোরার মধ্যকার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে। কাস্ত্রো ম্যাচের শুরুর দিকে অসুস্থ বোধ করেন এবং প্রায় ১০ মিনিটের মাথায় মাঠে পড়ে যান। মাঠেই তাকে উদ্ধারের চেষ্টা করা হয় এবং ডিফিব্রিলেটর ব্যবহার করা হয়। পরে জরুরি চিকিৎসাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু নিশ্চিত হয়। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ম্যাচটি ঘটনার পর স্থগিত করা হয়। কাস্ত্রো ইংল্যান্ডের ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়নসহ বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। ২০২১ সালে কিশোর বয়সে ওয়েস্ট ব্রোমউইচে যোগ দিয়ে আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে প্রথম দলের হয়ে অভিষেক করেন। পরে বার্টন, নটস কাউন্টি, গেটসহেড ও ইয়র্ক সিটির মতো ক্লাবেও খেলেছেন। কাস্ত্রোর মৃত্যুতে তার বর্তমান ও সাবেক ক্লাবগুলো শোক প্রকাশ করেছে। ওয়েস্ট ব্রোমউইচ জানিয়েছে, রোববার বার্নলির বিপক্ষে ম্যাচে ২৫ মিনিটে করতালির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হবে এবং খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream