শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মালয়েশিয়াগামী কর্মীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়াগামী কর্মীদেরর নভেম্বরের শুরুতেই মেডিক্যাল পরীক্ষা শুরু হবে জানিয়ে বলেছেন, ‘দু-চারদিন পরে মেডিক্যাল করার পরেই কর্মীরা যেতে পারবে। নভেম্বর এক তারিখ বা নভেম্বরের ফার্স্ট উইকে আমরা বলতে পারি যে ফ্লাইট উইল স্টার্ট।’ রাজধানীর একটি হোটেলে বুধবার (২৮ অক্টোবর) উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নুরুল হক বলেন, ‘মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ও আমাদের ওয়েবসাইটেও মেডিক্যালগুলোর তালিকা দিয়ে দেবে। তারাও তাদের ওয়েবসাইটে দেবে। মেডিক্যালের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। মেডিক্যাল খরচটা আজকে আমরা বসে নির্ধারণ করে দেবো। আর যাওয়ার ক্ষেত্রে মোটামুটি কত টাকা খরচ হতে পারে, আশা করা যায়, নভেম্বরে এভ্রিথিং উইল বি ওপেন।’  প্রতিমন্ত্রী বলেন, ‘বোয়েসেল থেকে আমরা আলাপ-আলোচনা করে দেখলাম, ১ লাখ ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মতো খরচ পারে। আর প্রাইভেটের ক্ষেত্রেও কেমন খরচ হতে পারে আমরা এস্টিমেট করে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্ধারণ করে দেবো।’ 

কোনো ধরনের উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এমপি বলেছেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না। তিনি বলেন, দলিল যার, জমি তার। আমরা দেখেছি যাদের শক্তি আছে, তারাই শুধু জমি জবরদখল করে খায়। নিজের আছে এক একর, অথচ পাশের আরও দেড় একর নিয়ে খায়।  শনিবার রাতে পটুয়াখালীর দশমিনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী নুর আরও বলেন, কে আমার সঙ্গে কাজ করেছেন এবং কার সঙ্গে আমার ছবি আছে— সেটা বড় বিষয় নয়। বরং এলাকায় গুন্ডামি-বদমাশি ও চাঁদাবাজি করে কিংবা মাদক কারবারি করে কেউ পার পাবে না। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, মো. মিজানুর রহমানসহ অন্য নেতারা। 

কোনো ধরনের উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream