শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।এরশাদুল হক টিংকু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত জীবনে মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছরেরও বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বর্ণাঢ্য কর্মজীবনদুই দশকেরও বেশি সময় ধরে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার নির্মাণে সবসময় মধ্যবিত্তের জীবনসংগ্রাম ও সমাজবাস্তবতার নানা দিক অত্যন্ত সংবেদনশীলভাবে উঠে এসেছে।তার রচনা ও পরিচালনায় নির্মিত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।শুধু ছোট পর্দাতেই নয়, চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’ প্রযোজনার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream