মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে নতুন সিদ্ধান্ত

ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে নতুন সিদ্ধান্ত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য ফিফার করা ২০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা বাতিল হয়েছিল। এবার সেই পরিকল্পনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।সোমবার (২ নভেম্বর) বিষয়টি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।চলতি বছরের গ্রীষ্মে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই নামে এই পরিকল্পনা প্রকাশ করে ফিফা। তবে প্রকাশের কয়েক দিনের মধ্যেই পরিকল্পনাটি বাতিল করা হয়।২০ বিলিয়ন ডলারের এই পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এ ঘটনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও সমালোচনার মুখে পড়েন। এমনকি তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম কাউন্সিলের সদস্যদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে নির্দিষ্ট কিছু শর্ত মেনে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনার আগ্রহ জানাতে বলা হয়েছে। এমন সময়ে ফিফার এই উদ্যোগ সামনে এলো, যখন ইনফান্তিনোর নেতৃত্ব ও সংস্থাটির কার্যক্রম নিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সঙ্গে বিরোধ চলছে। ইনফান্তিনোর সভাপতিত্ব, বাতিল হওয়া এফএফই পরিকল্পনা এবং ফিফা পিস প্রাইজ নিয়ে শতাধিক প্রশ্নের উত্তর চেয়ে গত মাসে ফিফাকে চিঠি পাঠিয়েছিল উয়েফা। ২ নভেম্বরের মধ্যে এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছিল সংস্থাটি। তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এত অল্প সময়ে শতাধিক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আজারবাইজানের বাকুতে নতুন যুব বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এবং আগামী ২৩ নভেম্বর নারী বিশ্বকাপের ২০৩১ ও ২০৩৫ সালের আয়োজক নির্ধারণে বিশেষ কংগ্রেস আয়োজনের ব্যস্ততার কথাও জানিয়েছে সংস্থাটি। এদিকে ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছে ইউরোপের একাধিক ফুটবল ফেডারেশন। অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান ইনফান্তিনোকে চতুর্থ মেয়াদে সভাপতি পদে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে তাঁর পুনর্নির্বাচনের সম্ভাবনা আরও শক্তিশালী হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। সূত্র: রয়টার্স

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream