বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
নওগাঁর নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

নওগাঁর নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে অদ্যই  ৫৫০ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির   (ওয়াশ) উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ তাজিমুদ্দীন (৩৮), মোঃ হাফিজুর রহমান (৫৬) ও শ্রী রনজিত (৪২)। তারা নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার কথা স্বীকার করেছে।এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream