সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু
সিলেটে হাম উপসর্গে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে সিলেট ওসমানী ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হাম ও উসের্গে মৃত্যু দাঁড়িয়েছে ২১৭ জনে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ মাস বয়সী আফরিন ও সাড়ে ৪ মাস বয়সী মাইশা মারা যায়। এছাড়া ওমর নামে ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে হবিগঞ্জ সদর হাসপাতালে। তারা পিআইসিইতে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৪৬৯ জন রোগী। এর মধ্যে ১৬৭ জন ওসমানী ও ১৩৯ জন শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন