মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সাবেক মেয়র সাঈদ খোকন এখন ডিবির হেফাজতে

সাবেক মেয়র সাঈদ খোকন এখন ডিবির হেফাজতে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাঈদ খোকনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream