শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বিচারপ্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জয়পুরহাটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

বিচারপ্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে জয়পুরহাটে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

জয়পুরহাট প্রতিনিধি:বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা দূর করা এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে জয়পুরহাটে  পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০.৩০ টায় জয়পুরহাট  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।জয়পুরহাটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞার সভাপতিত্বে কনফারেন্সে বিচার বিভাগ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আতিয়ারা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচার বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা তাদের পেশাগত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  নাসির উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আতিয়ারা আকতার, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি, এসআরবি (SRB) প্রতিনিধি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতিনিধিগণ।সভায় বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের মধ্যে পারস্পরিক কাজের সমন্বয় সাধন, মামলাজট নিরসন, পুলিশি তদন্তের গুণগত মান বৃদ্ধি এবং বিচারিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, সঠিক সময়ে চার্জশিট দাখিল, মামলার সাক্ষীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিচারক ও তদন্তকারী কর্মকর্তাদের মধ্যকার সুসম্পর্ক বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার প্রাপ্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream