শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে: ভ্যান্স

ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে: ভ্যান্স

নৌবাহিনীর উপস্থিতি হরমুজ প্রণালিতে মার্কিন না থাকলে বর্তমানের তুলনায় যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম তিন গুণ বেশি হতো বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমে আসবে বলেও আশা প্রকাশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের একটি টাউন হল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।  তিনি বলেন, ‘এই মুহূর্তে জ্বালানির দাম অনেক বেশি।’ তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে পেট্রোলের দাম কমতে শুরু করবে বলে তিনি মনে করেন। জ্বালানির দাম বেড়ে যাওয়ার জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং তেলবাহী ট্যাংকারে ইরানের হামলাকে দায়ী করেন ভ্যান্স। তার ভাষায়, একটি দেশ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। ভ্যান্স বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসের সরবরাহ সচল রাখতে মার্কিন নৌবাহিনী কাজ না করলে পেট্রোলের দাম তিন গুণ বেশি হতো।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি সেখান থেকে চলে যাই এবং ইরানকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে দিই, তাহলে আপনাদের পেট্রোলের জন্য অনেক বেশি অর্থ খরচ করতে হবে।’ ভ্যান্স জানান, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি ইরান যাতে তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন না করে, সে বিষয়ে দেশটির কাছ থেকে যাচাইযোগ্য প্রতিশ্রুতি আদায় করাও ওয়াশিংটনের লক্ষ্য। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। এ পথে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি: শেখ রফিকুল ইসলাম বাবলু

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।এক বিবৃতিতে তিনি বলেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে কৃষি, সেচ, পরিবহন, পণ্য উৎপাদন ও সরবরাহব্যবস্থায়। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে।”তিনি বলেন, কৃষকের উৎপাদন খরচ কমাতে কৃষি ও সেচ খাতে বিশেষ জ্বালানি সহায়তা দিতে হবে। একই সঙ্গে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো বন্ধে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নিতে হবে।শেখ রফিকুল ইসলাম বাবলু সরকারের প্রতি অবিলম্বে জ্বালানি তেলের বাড়তি ২০ টাকা প্রত্যাহার, বাজারে কঠোর নজরদারি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।তিনি আরও দাবি করেন, ১৫ দিনের মধ্যে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের পূর্ণাঙ্গ হিসাব—আমদানি ব্যয়, শুল্ক-কর, পরিবহন ও বিপণন ব্যয়সহ—জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে জ্বালানি খাতের ব্যয়, অপচয় ও ব্যবস্থাপনা পর্যালোচনা করে সংস্কার পরিকল্পনা প্রকাশ এবং নিম্নআয়ের মানুষ ও শ্রমজীবী পরিবারের জন্য বিশেষ সহায়তা ঘোষণা করতে হবে।তিনি বলেন, “জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং কৃষক-শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জ্বালানি তেলের বাড়তি মূল্য প্রত্যাহারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আর কোনো কালক্ষেপণ করা যাবে না।”

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি: শেখ রফিকুল ইসলাম বাবলু
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream