শেখ হাসিনা সরকারের আতঙ্কের নাম ছিল যুবদল : জিএস সুমন
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা: এই দেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এক প্রতিষ্ঠিত সংগঠনের নাম। বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বাংলাদেশের রাজপথে শেখ হাসিনা সরকারের আতঙ্কের নাম ছিল যুবদল। নোয়াখালীর সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।এ সময় তিনি আরো বলেন, যুবদলের অকুতোভয় বীর সেনানিরা জীবন বাজি রেখে, মামলা হামলা নির্যাতনের ভয়কে জয় করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। শেষ পর্যন্ত ২৪ এর গণঅভ্যুত্থানে যোগ দিয়ে ফ্যাসিবাদকে এ দেশ থেকে বিতাড়িত করেছে। যুবদল এই দেশের রাজনৈতিক মডেল সংগঠন। তাই আগামীতে যুবদলের নেতাকর্মীদেরকে যেকোনো ত্যাগ স্বীকার করে দেশের কল্যাণে, দেশের স্বার্থে কাজ করে যাওয়ার আহবান করেন কেন্দ্রীয় যুবদল নেতা মঞ্জুরুল আজিম সুমন।শনিবার (৩১ অক্টোবর) বিকালে নোয়াখালীর সূবর্নচর উপজেলার অজিফা খাতুন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পরে সমাবেশ স্থল থেকে একটি র্যালি বের হয়ে, প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।