মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
জাককানইবিতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের ‘ওরিয়েন্টেশন ৩.০’ অনুষ্ঠিত

জাককানইবিতে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের ‘ওরিয়েন্টেশন ৩.০’ অনুষ্ঠিত

মাসুম মিয়া, জাককানইবি প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬, বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব (এমসিসি) এর আয়োজনে  নতুন সদস্যদের বরণ, প্রথম কার্যনির্বাহী কমিটির সম্মাননা, ভিজ্যুয়াল স্টোরি টেলিং প্রতিযোগিতার কন্টেন্ট প্রদর্শন ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে 'এমসিসি ওরিয়েন্টেশন ৩.০' অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ এমদাদুল হুদা, রেজিস্ট্রার খন্দকার নজমুল হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আশরাফুল আলম, প্রক্টর ড. মাহবুবুর রহমান, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. জিল্লুর রহমান পল, যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান হোসাইন শহীদ এবং 'আইসোটেক্ট আর্কিটেক্টস'এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসানুল হাসান তৌকীর।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আগমন ও আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে ক্লাবের নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা, সনদ ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য ও আলোচনা পর্বে গণমাধ্যম, যোগাযোগ, চলচ্চিত্র ও মিডিয়া-সংশ্লিষ্ট ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি এবং সৃজনশীল কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়া অনুষ্ঠানে স্পনসর প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে ক্লাবের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের সভাপতি খান মোহাম্মদ কামাল ইবনে ইউসুফ অন্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইনজামুল হক অভি ফকির।সাধারণ সম্পাদক অভি ফকির জানান, শিক্ষার্থীদের মধ্যে গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ে জ্ঞান, দক্ষতা ও পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে তাদের সম্পৃক্ত করাই ক্লাবটির অন্যতম লক্ষ্য।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream