সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল

কাগজপত্র হালনাগাদের সময়সীমা জরিমানা ছাড়াই মোটরযানের বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত । সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির ভিত্তিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি পরিশোধের মাধ্যমে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এতে আরও বলা হয়, এটি শেষবারের মতো সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত। অর্থাৎ ২৯ অক্টোবরের পর এই বিশেষ সুবিধা আর পাওয়া যাবে না। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream