শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ব্রাদার্স ইউনিয়ন, রামুর উদ্যোগে আন্ত: উপজেলা চ্যাম্পিয়ন ফুটবল দলের সংবর্ধনা

ব্রাদার্স ইউনিয়ন, রামুর উদ্যোগে আন্ত: উপজেলা চ্যাম্পিয়ন ফুটবল দলের সংবর্ধনা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :কক্সবাজারের ঐহিত্যবাহি ক্রীড়া সংগঠন ব্রাদার্স ইউনিয়ন, রামুর উদ্যোগে আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চ্যাম্পিয়ন রামু উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা,  বাফুফের অনুমোদন ও সনদপ্রাপ্ত রামু ফুটবল একাডেমির পরিচিতি অনুষ্ঠান, রামু-চকরিয়ার মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে রামু খিজারী উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে সংবর্ধনা উদযাপন পরিষদ ও ব্রাদার্স ইউনিয়ন রামুর আহবায়ক মো: রুহুল আমিন রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, থানা অফিসার ইনচার্জ, রামুর কৃতি সন্তান চট্টগ্রাম কাদেনা স্পোর্টসওয়ার লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আবদুল মাজেদ, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, ফুটবল ফেডারেশন কর্মকর্তা মাহবুব আলম পলো, সাবেক কৃতি ফুটবলার ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইটেল, বিশিষ্ট ব্যবসায়ি এজাজুল ওমর চৌধুরী বাট্টু মিয়া, ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক কৃতি ফুটবলার গিয়াস উদ্দিন, দেবাশীষ বড়ুয়া দেবু ও মাসুদ আলম।এছাড়াও আয়োজনে জেলার ও জাতীয় পর্যায়ের সাবেক কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া পৃষ্ঠপোষকদের মিলনমেলা বসে। দিনব্যাপি জমকালো এই সুন্দর আয়োজন ছিলো প্রাণবন্ত। সবশেষে মোবারক ও সুমাইয়ার পরিবেশনায় কাওয়ালী সন্ধ্যা দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream